Action Films of 2023
আমরা যারা হলিউডের মুভি পছন্দ করি তাদের অবশ্যই এ্যাকশন মুভি না দেখার কথা নয়। ২০২২ এ আমরা অনেক এ্যাকশন ফ্লিম দেখেছি তার মধ্যে হয়তো কিছু মুভি আমাদের মাথার উপর থেকে উড়ে গেছে তাদের গল্পের জন্য। হয়তো কিছু মুভির গল্প আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। কিছু মুভি দেখার পর হয়তো আপনি কিছু গালি দিয়ে বলেছেন ফালতু একটি মুভি , দেখে সময় নষ্ট করলাম। এটাও হতে পারে যে মুভি শেষ হওয়ার পর খুশিতে বলেফেলেছেন, বাহ, অসাধারন কিছু দেখলাম। যাই হোক, যেভাবে কাটুক ২০২২ কিন্তু আমি মনেকরি ২০২৩ এ আসতিই আপনাদের জন্য আসছে নতুন কিছু চমক। হবে অসাধারন গল্প হবে অসাধারন ব্যাক্তিত্ব হবে অসাধারন সিনেমাটোগ্রাফি। তাই আজ আমি বলতে চলছি কিছু আপকামিং অ্যাকশন ফ্লিম এর নাম। তাহলে চলুন একে একে বলা হোক সেসব ফ্লিমের নাম এবং কিছু তথ্য।
Number 1: Oppenheimer

এই মুভির গল্পটি হলো আমেরিকান বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের গল্প। তিনি পারমানবিক বোমা তৈরিতে যে বিশেষ ভূমিকে রেখেছেন তার উপর ভিক্তি করেই এই মূভির পটভূমি তৈরি করা হয়েছে। আমরা যারা Peaky Blinders ওয়েবসিরিজটা দেখেছি তারা এই অভিনেতাকে খুব ভালোভাবে জেনেছি। তার অভিনয়ের যে দারুন পারফরমেন্স তা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। যার নাম Cillian Murphy বা সিলিয়ান মারফি। যাকে আমরা Thomas Shelby বা টমাস শেলবি নামেও জানি তার পিকি ব্লাইনডার্স ওয়েব সিরিজের জন্য। এখন কথা হচ্ছে Oppenheimer মুভিটি নিয়ে। যেহেতু এটি একটি বায়োগ্রাফি নিয়ে করা একটি মুভি সেহেতু এতে গল্পের বাইরে তেমন কিছু দেখা যাবেনা বলেই মনে হচ্ছে। কিন্তু একথা বিশ্বাস করতে হবে যে এই মুভিটি আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে। মুভিটি পরিচালনা করছেন ক্রিস্টোফার নোলান যাকে আমরা অনেকেই ভালো করে জানি ২০১০ এ মুক্তি পাওয়া ইনসেপশন মুভিটির জন্য। তাহলে বুঝতেই পারছেন কতটা অসাধান হতে চলছে ওপেনহাইমার মুভিটি। এখনো মুভটির টিজার বা ট্রেলার কোনোটিই মুক্তি পায়নি। মভিটির টেলারটি মুক্তি পাওয়ার সাথে সাথে আমরা এখানেই তার লিঙ্ক দিয়ে দিবো। অর একটি কথা, মুভিটি মুক্তি পেতে চলছে ২১ জুলাই ২০২৩ এ।
0 Comments